Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুণেছি : হাবিব

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুণেছি। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পুনঃজন্ম লাভ করেছি।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলার পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি সরজিত ঘোষ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তীসহ অন্যান্যরা।

মতবিনিময় সভা শেষে তিনি বিকেলে ক্ষতিগ্রস্ত তালা উপজেলার কুমিরা গ্রামের মধু ঘোষ ও স্বপন দে এবং ইসলামকাটির এলাকার বিকাশ মজুমদার ও নারয়ন মজুমদারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.