কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০ টার দিকে আকস্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বজ্রপাতে আল ইমরান নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
- ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
- নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
- ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
- যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
- কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
