Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
  • যবিপ্রবি’র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৭, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
Share
Facebook Twitter LinkedIn

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে
কৃষক বাঁচলে দেশ বাঁচবে এমনই কথা বলেন বর্তমান সরকারের সংসদীয় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। জেলা প্রশাসন ও পাউবির আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় ডুমুরিয়া উপজেলার টিয়াবুনিয়া খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বক্তৃতার প্রথমে তিনি খাল খননে উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা কথা শোনেন। এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের স¦প্ন একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে খুলনায় কোন টেণ্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদকের ব্যবসা চলতে দেয়া হবে না।

অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। ইতিপূর্বে যেমন নামমাত্র খাল খনন হয়েছে তেমন যেন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার জন্য আহবান জানান।

তিনি বলেন বরাদ্দের একটি টাকাও বাজে খরচ হতে দেয়া হবে না। তিনি খালে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন।

উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রেঞ্জ ডিআইজি রেজাউল করিম, জেলা প্রশাসক আসম জামসেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পাউবি) ড. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন প্রমুখ।

সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ

জুন ৮, ২০২৬

যবিপ্রবি’র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা

জুন ৮, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.