Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreজুন ৮, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন)রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান ফিরোজ আহম্মেদ টিংকু শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানান, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

জুন ৮, ২০২৬

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.