Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

প্রতিবাদে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর অগ্নিসংযোগ
banglarbhoreBy banglarbhoreজুন ৮, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

খুলনার পাইকগাছায় গণপিটুনীতে হাসান মোড়ল (৩৭) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন। এর জের ধরে নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও অগুন দিয়ে সহায় সম্পদ পুড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী বাজারের পশুর হাটে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত যুবক স্থানীয় কালিদাশপুরের মালেক মোড়লের দ্বিতীয় ছেলে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
জানা গেছে, ৭ জুন রোববার সন্ধ্যার কিছু আগে চাঁদখালী বাজারের পশুর হাটের আদায়কারীর টাকার ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ে হাসান গণপিটুনীর শিকার হয়ে মারা যান।

অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ, হাসানের থাকার জায়গার পাশে “প্রসাব” করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে তাকে পিটিয়ে মারা হয়েছে।

আদায়কারী আজাহারুল ইসলাম জানান, ঘটনা সময় ব্যাগে করে টাকা নিয়ে ইজারাদার মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাওয়াপর পথে হাটের শেষ প্রান্তে পৌছালে মাদকাসক্ত হাসান আমার উপর হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিলে বাজারের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে গণপিটুনী দিয়ে আহত করেন।

পরে রাতে হাসানের পরিবার ও বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন ও তার মেয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মীম জানান, পশুরহাটের ছাগল বিক্রির ছাবড়া (ঘর) হাসান মোড়ল থাকতেন। তাদের অভিযোগ ঘটনার আগে স্থানীয় কুদ্দুস মোড়ল হাসানের থাকার জায়গার পাশে প্রসাব করতে বসে। এ সময় হাসান ও কুদ্দুসের সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে মিন্টুর ২০/২৫ জন লোক তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, সোমবার সকালে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা ও  ব্যবসায়ীদের মধ্যে আলীম হাজি ও আ. রাজ্জাক সরদারসহ অনেকেই  জানান, হাসান একজন চিহ্নত মাদকাসক্ত ব্যক্তি। চুরি, চাঁদাবাজি ও নারী উত্যক্তের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় ইতোপূর্বে সে দু’বার গনপিটুনীর শিকার হয়েছিল।

এদিকে  হাসান নিহতের ঘটনায় সোমবার ভোরে চাঁদখালী  পশুরহাট ইজারাদার নাজমুল হুদা মিন্টু ও তার ভাই মিঠুনের বাগদার হ্যাচারী প্রতিষ্ঠান ও কুদ্দুস ও তার ভাই  ইমরান মোড়লের বসতঘর, ঘেরাবেড়া, পানির ট্যাংকি, আসাববপত্র ভাংচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টু ও  কুদ্দুসের স্ত্রী পারভীন অভিযোগ করেন, টাকা ছিনতাই করতে গিয়ে হাসান গণপিটুনির শিকার হয়।

তারা অভিযোগ করেন এর জের ধরে নিহতের ভাই ইয়াসিনের নেতৃত্বে ১০/১২ ব্যক্তি লাঠিসোটা নিয়ে বাগদার পোনা হ্যাচারি, অফিস বাড়িঘরে হামলা চালিয়ে বাড়ির সবকিছু ভাংচুর, লুটপাট, আগুন ধরিয়ে সহায়-সস্পদ পুড়িয়ে ভস্মীভূত করেছে।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, নিহতের নামে থানায় মাদক মামলা আছে। তিনি পিটিয়ে মেরে ফেলাটা অন্যায় কর্মকান্ড উল্লেখ করে আরোও বলেন এ ঘটনায় এজাহার হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জুন ৮, ২০২৬

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.