Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষি ও কৃষকের উন্নয়নে বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ দাবি

যশোরে সমাবেশ শেষে স্মারকলিপি
banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে বাজেটে উন্নয়ন খাতের ৪০ শতাংশ বরাদ্দ, ৫০ লক্ষ মেট্রিকটন ধান কৃষকের কাছ থেকে ক্রয়সহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ। রোববার সকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের উন্নয়নে কৃষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মোট বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ মাত্র ৪ শতাংশ। এই বাজেট অত্যন্ত অপ্রতুল। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সার-বীজসহ কৃষি উপকরণের দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ প্রতিনিয়ত বাড়ছে। এতে কৃষকসহ দরিদ্র মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে। বাজেটের উন্নয়ন খাতের ৪০শতাংশ কৃষি ও কৃষকের জীবিকা এবং জীবনমান উন্নয়নে বরাদ্দ রাখতে হবে।

এছাড়াও, চলতি মৌসুমে কৃষকের নিকট থেকে ৫০ লক্ষ মেট্রিকটন ধান ক্রয়ের অনুরোধ জানানো হয়েছে। ধানসহ কৃষকের উৎপাদিত সকল ফসলের ন্যায্যমূল্য নির্ধারণ, উৎপাদন খরচ কমাতে সার-বীজসহ কৃষি উপকরণের দাম কমানো, দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা চালু এবং সম্প্রতি শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষক ক্ষেত মজুর সংগ্রাম ফ্রন্ড যশোরের আহবায়ক মো. রফিউদ্দীন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.