Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরের ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভেতর অবস্থিত ২৭ বিল। এ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। এ বিলে প্রায় ৮ হাজার হেক্টর ধানী জমি রয়েছে। প্রায় তিন যুগ যাবৎ বিলটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ীরূপ লাভ করেছে। গতবছরও এ বিলে ৮০ ভাগ জমিতে বোরো আবাদ হয়নি।

মানুষের বসতবাড়িতে পানি, রাস্তাঘাট ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে। মানুষের বাড়িঘর ছাড়তে হচ্ছে। দেখা দিচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগ। কেউ মৃত্যুবরণ করলে অন্যত্র দাফন করতে হচ্ছে। এ ছাড়া ফলদ ও বনজ বৃক্ষ মারা যাচ্ছে। জলাবদ্ধতার কারণে গবাদিপশুর খাদ্য সংকটসহ জীবন জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, খাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে।

স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবির ভেতর রয়েছে, শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন ও পানি পা¤প আউট করে অতিদ্রুত বসতবাড়ির পানি নামিয়ে দেয়া এবং আগামীতে বোরো আবাদ উপযোগী করে তোলা, স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল কপালিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম (জোয়ারাধার) প্রকল্প বাস্তবায়ন ও সহজ শর্তে জমির মালিকদের ক্ষতি পূরণ দেয়া, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জনস¤পৃক্ততা নিশ্চিত করা, সকল নদী ও খাল দখলমুক্ত করা এবং সমস্যা সমাধানে লোকজ জ্ঞানের গুরুত্ব দেয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, যুগ্ম আহ্বায়ক সনজিত বিশ্বাস, সদস্য আব্দুল গফফার, কৃষক গাজী আব্দুল হামিদ, সৈয়দ আকমল আলী, বৈদ্যনাথ সরকার, শওকত হোসেন, রবিউল আলম, সুফিয়া পারভীন শিখা, সনৎ বসু হরি, অলিয়ার রহমান, রিপন শেখ, নওশের আলী, রজব আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার বলেন, ২৭ বিলসহ উপজেলার বিল গরালিয়া, পাঁজিয়া পাথরা, টেপু বলধালি বিলের জলাবদ্ধতা নিরসন এবং হরিহর, আপারভদ্রা ও বুড়িভদ্রা নদী খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসন বিষয়ে স্মারকলিপি পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপিটি পাঠানো হবে।

কেশবপুর স্মারকলিপি প্রদান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.