Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুলাই ১৮, ২০২৬

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ কয়েকটি ম্যাচে শেষ মূহুর্তে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা।

মেসির আর্জেন্টিার সমীকরণই যেন মিলিয়ে দিলো যশোরের খুদে আর্জেন্টাইন দল। ফুটবল মাঠে টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াই শেষে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপের’ শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

শনিবার জুনিয়র বিশ্বকাপ ফাইনালে শহরের আরএন রোড ক্রীড়াচক্রের মাঠে ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।
খেলা শুরুর পর থেকেই দু-দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমার্ধেই এগিয়ে নেয় দলের অধিনায়ক মাইন। তবে, আর্জেন্টিনার এই লিড বেশি সময় স্থায়ী হতে দেয়নি উরুগুয়ে। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়ের পক্ষে সমতা ফেরায় আয়াত। ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর আক্রমণভাগের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার এক হেডশটে উরুগুয়ের জাল কাঁপায় আর্জেন্টিনার খুদে ফুটবলার তাসকিন। শেষপর্যন্ত এই ২-১ ব্যবধান ধরে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।

নির্ধারিত ৫০ মিনিটের মূল ম্যাচ ছাড়িয়ে পুরো সময় জুড়েই মাঠের চারপাশে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।

খেলাশেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএন রোড ক্রীড়াচক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ বিপ্লব, ব্যবসায়ী আতাউর রহমান আতাউল্লাহ, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক ও সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন অটোসের চেয়ারম্যান এবং সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু।
আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুর্নামেন্ট ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনা দলের তাসকিন। সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের মাহিন হোসেন রায়হান। এছাড়া সর্বাধিক গোলদাতা মরক্কো দলের রোহান খান, সেরা গোলরক্ষক স্পেনের রেদোয়ান হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.