কেশবপুর পৌর সংবাদদাতা
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার একমাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে যশোরের কেশবপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগান, প্লাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
‘শহীদি মার্চ’ কর্মসূচিতে নেতৃত্ব দেন সম্রাট হোসেন, মিরাজুল ইসলাম, তাহমিদ আহমেদ মিশাদ, শেখ জাহিদ হাসান, তানভির জাহান রাহাত আফ্রিন, পায়েল সাহা, তৃষ্ণা, সোহাগী দাস, রাসেল হোসেন, মেহরাব হোসেন বাঁধন, ফুয়াদ, প্রিন্স, আবু হুরাইরা জুয়েল, রাজিন, রহিদ, মুনিম, মাহিন, সাহেদ, শাওন ও আশিক প্রমুখ।
শিরোনাম:
- আশাশুনিতে সড়কের ব্যারিকেড কেটে ফেলায় ভারি যান চলাচলে ঝুঁকিতে গ্রামীণ সড়ক
- খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছার আউয়াল কবির
- কেশবপুরে বিএনপি নেতা আবু স্মরণে দোয়া মাহফিল
- বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি উদ্ধার, আটক ১
- মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, জাসাসের মানববন্ধন
- যশোরের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু আর নেই
- যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- বিবর্তন যশোরের নতুন কমিটি ঘোষণা