কেশবপুর পৌর সংবাদদাতা
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার একমাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে যশোরের কেশবপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগান, প্লাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
‘শহীদি মার্চ’ কর্মসূচিতে নেতৃত্ব দেন সম্রাট হোসেন, মিরাজুল ইসলাম, তাহমিদ আহমেদ মিশাদ, শেখ জাহিদ হাসান, তানভির জাহান রাহাত আফ্রিন, পায়েল সাহা, তৃষ্ণা, সোহাগী দাস, রাসেল হোসেন, মেহরাব হোসেন বাঁধন, ফুয়াদ, প্রিন্স, আবু হুরাইরা জুয়েল, রাজিন, রহিদ, মুনিম, মাহিন, সাহেদ, শাওন ও আশিক প্রমুখ।
শিরোনাম:
- টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
- মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
- শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
- দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
- মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
- আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
- বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
- চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু