Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরের ৫ ইউপি চেয়ারম্যানের রুম তালাবদ্ধ : ভোগান্তিতে বাসিন্দারা

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকে কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখা মিলছে না। ঠিক মতো অফিস করছেন না তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশী সাধারণ জনগণ। কার্যালয় ছাড়ার এক মাসের অধিক সময় পেরিয়ে গেলেও তাদের কেউ এখনো কার্যালয়ে ফেরেননি। চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা।

সরেজমিনে বুধবার সকালে উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। একই অবস্থা অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোরও। তবে দুই একটা ইউনিয়ন পরিষদে উদ্যোক্তারা উপস্থিত থাকলেও চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। তবে কিছু কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থেকে জনসাধারনের সেবা দিচ্ছেন বলেও জানা গেছে।

ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম-নিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা বেশ কয়েকজন সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত অপেক্ষা করছেন তারপরও চেয়ারম্যানের দেখা পাচ্ছেন না। এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

লোকজন প্রতিদিন এভাবে ঘণ্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেও সেবা পাচ্ছেন না। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে মুঠো ফোনে কথা হলে প্রতিবেদককে জানান, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা প্রার্থীদের পুরোপুরি সেবা দিবেন তারা।

বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুকূলে না। প্রশাসনিক কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। এ বিষয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, আমি খোঁজ নিয়ে দেখবো সাধারণ জনগণ যদি ইউনিয়ন পরিষদের প্রকৃত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হন তাহলে বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.