Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

কোটচাঁদপুরে অরাজগতা রুখতে বিএনপি-জামায়াতের অভিযোগ বক্স স্থাপন

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
চাঁদাবাজি, লুটতরাজ, অরাজগতা ও হুমকি-ধামকিসহ সকল অসামাজিক কাজ রুখতে কোটচাঁদপুর শহরের মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। ইতোমধ্যে সাধারণ মানুষ এর সফলতাও পেয়েছেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল (সিডল)। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার বদলের পর সারাদেশের ন্যায় কোটচাঁদপুরেও দুর্বৃত্তরা দলীয় নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। অনেকে তাদের ভয়ে এলাকা থেকে পালিয়েও যান।
এসব ঘটনা জানার পর সকল অপকর্ম রুখতে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, দুর্বৃত্তের আতংক থেকে সাধারণ মানুষকে রক্ষার প্রয়াসে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পৌর শহরের মোড়ে মোড়ে এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধানও করেছি। এতে করে সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে আসছে।
বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরে কোটচাঁদপুরের পরিবেশ অস্থিতিশীল রয়েছে। এতে করে মানুষ আতংকে রয়েছে। এ কারণে সম্মলিত ভাবে এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সমাজের অনেক মানুষ আছেন, যারা নির্যাতনের শিকার হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আবার অনেকে লজ্জায় সামনে আসতে পারেন না। তাদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ।

অরাজগতা রুখতে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.