কোটচাঁদপুর সংবাদদাতা
রোববার সন্ধ্যায় কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা ভবনে জাহানারা খাতুন নামে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। কোটচাঁদপুরের কৃতি সন্তান বিশ্বখ্যাত চিকিৎসক ও গবেষক ড. প্রকাশ চন্দ্র দাসের ছোট ভাই ডা. বিকাশ চন্দ্র দাস এ লাইব্রেরির উদ্বোধন করেন।
এ উপলক্ষে কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. বিকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী পিয়ালী দাস। পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হাওলাদার, প্রনাস সভাপতি শরিফুজ্জামান আগা খান, সংস্কৃতি কর্মী সোনালী চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শাহাজান শীলন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তার বড় ভাই ড. প্রকাশ চন্দ্রের লেখা তিনটি বই পৌর মেয়রের হাতে তুলে দেন।
শিরোনাম:
- জিয়া খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
- মহেশপুর সীমান্তে তিন দিনের ব্যবধানে দুই মরদেহ উদ্ধার
- জীবননগরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
- যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
- ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
- চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
- বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান

