Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৬, ২০২৪

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
পিকআপ ভ্যানের ধাক্কায় কোটচাঁদপুরে ইমন হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী পৌর ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উচ্ছাস বিশ্বাস নামের অপর আরোহী। শনিবার সন্ধ্যায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের কাশিপুর বিস্কুট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইমনের চাচাত ভাই আব্দুল্লা বলেন, ইমন আর উচ্ছাস মামাত ফুফাত ভাই। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে বেড়াতে বের হয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাস্থলে পৌছালে পিছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে করে গুরুতর আহত হয় তারা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে মারা যায় ইমন হোসেন (১৯)।

কাশিপুর পৌর কলেজের একাদশ শ্রেীর ছাত্র ইমন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

অন্যদিকে উচ্ছাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়েছে তার স্বজনরা। তার অবস্থা আশংকাজনক।

উচ্ছাস যশোরের চৌগাছা থানার স্বরুপদহ গ্রামের শওকত আলীর ছেলে।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক শাহ মোহাম্মদ আজিজ বলেন, আমি ডিউটিতে আসার পর থেকে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ বা জিডি করেনি।

ছাত্রদল নেতা নিহত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.