Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা
  • ঝিকরগাছায় পশুহাট জমে উঠেছে
  • পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্রামীণ ঐতিহ্যবাহী তিন পেশার তিন গুণি সম্মাননা প্রদান

যশোরে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৩, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
গ্রামীণ ঐতিহ্যবাহী তিন পেশার তিন গুণি সম্মাননা প্রদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার  গোষ্ঠ চন্দ্র পাল ৫০ বছর ধরে মাটির তৈজসপত্র তৈরি করেন। ২০০৯ সাল থেকে মাটির টালি তৈরি করে তিনি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। গ্রামীণ ঐতিহ্যবাহী মৃৎশিল্প সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় তাকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। রোববার বিকেলে প্রথম আলো বন্ধুসভা যশোরের আয়োজনে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়।

শুধু মৃৎ শিল্পী গোষ্ঠ পালকে না গ্রামীণ ঐতিহ্যবাহী পেশা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় হারমোনিয়াম তৈরির কারিগর যশোর শহরের বেজপাড়া এলাকার রতন বিশ্বাস ও খেজুর গাছি সিরাজুল ইসলাম খোকনকেও একইভাবে সম্মাননা জানানো হয়।

স্থানীয় সরকার অধিদপ্তর যশোরের উপ পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান গুণিজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাদের গলায় সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন তিনি। এর আগে মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিডিএলজি রফিকুল হাসানের গলায় উত্তরীয় পরিয়ে দেন। বন্ধুসভার বন্ধুরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও বন্ধুসভার বন্ধু সকাল।

বাওলিয়া সংঘের বাউল গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বন্ধুসভার পাঠচক্র সম্পাদক মনিরা খাতুন ও সকাল কবিতা আবৃত্তি করেন।

বাউল গান পরিবেশনের সময় নতুন রঙিন হাড়িতে করে বন্ধুসভার বন্ধুরা বাতাসা, কদমা ও নকুল দানা পৌছে দেন দর্শকের হাতে হাতে।

তিন গুণি সম্মাননা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা

মে ২৫, ২০২৬

ঝিকরগাছায় পশুহাট জমে উঠেছে

মে ২৫, ২০২৬

পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.