Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
  • কোরবানি সামনে রেখে ব্যস্ত রাজগঞ্জের কামার পল্লীর সদস্যরা
  • ঝিকরগাছায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণে এমপি ফরিদের
  • সাংবাদিক মিজানুরের মায়ের দাফন সম্পন্ন 
  • খাজুরায় অসহায় পরিবারের মাঝে এমপি গোলাম রসুলের ঈদ উপহার বিতরণ
  • কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

শেষ পর্যন্ত পাইকগাছার শিবসা ব্রিজের অপরপ্রান্ত সোলাদানামুখি সড়কের মটরস্ট্যান্ড মোড় পর্যন্ত খানা-খন্দে ভরা বেহালদশা সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে খুলনা সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে প্রায় আড়াইশ’ ফুট খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার করে যানচলাচল যোগ্য করা হচ্ছে। সস্প্রতি বেহালদশা এ সড়কের বাস্তব চিত্র গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েবের কাছে সাংবাদিকরা ভাঙাচুরো এ সড়কটির চিত্র তুলে ধরলে তিনি সাংবাদিকদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিষয়টি খুলনা সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করেন। জানা গেছে, সোলাদানা মুখি এ সড়কটি সংস্কারেরের জন্য টেন্ডারের অপেক্ষায় রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, সড়কটি সওজ বিভাগের আওতাভুক্ত।

জনদাবির প্রেক্ষিতে সওজ বিভাগ ঈদুল আযহার আগেই সড়কের চরম ক্ষতিগ্রস্ত অংশটুকু সংস্কার করে দেবেন বলে আশ্বাস দিয়েছিল।

তিনি আরোও বলেন, সে অনুযায়ী এ সড়কে সংস্কার কাজ সম্পন্ন হলে যান চলাচল সহজ ও মানুষের ভোগান্তি অনেকটা দূর হবে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ভিলেজ পাইকগাছার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম বলেন, বহুদিন যাবত এ সড়ক দিয়ে পথচারি থেকে শুরু করে যানবাহন চলাচলে খুবই অসুবিধা হচ্ছিল। এখন সংস্কার করে দেয়ায় সেই ভোগান্তি দূর হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ

মে ২৫, ২০২৬

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১

মে ২৫, ২০২৬

ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.