বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বকচরস্থ কার্যালয়ে সোমবার বিকেলে এ অনুষ্ঠান হয়।
শপথ গ্রহণ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু।
শপথ গ্রহণ করা নেতৃবৃন্দরা হলেন সভাপতি সাইদুর রহমান সাহিদ, সহসভাপতি রাসেল শেখ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান রনি,
হযরত আলী, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ছুট্টু, প্রচার সম্পাদক কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আরিফ শেখ, সহিদুল ইসলাম বাবু, মো. সোহেল ও আজিজুল ইসলাম ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য মোর্তূজা হোসেন উপস্থিত ছিলেন।

