চৌগাছা (যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের চৌগাছায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নৌকার মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। গতকাল বিকেলে পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাউন্সিলর আতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান লেন্টু, সদস্য মহিউদ্দিন মহি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আনিছুর রহমান, কাউন্সিলর শাহিনুর রহমান, কাউন্সিলর গোলাম মোস্তফা, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, কাউন্সিলর রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না খাতুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জহুরা খাতুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান মমিন প্রমুখ।
শিরোনাম:
- ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ গঠিত
- নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত
- তরিকুল ইসলাম স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লুমিয়া খান একাদশ
- অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
- ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে যশোরে মানববন্ধন
- নাশকতার অভিযোগে আ. লীগ ও যুব মহিলা লীগের দুই নেতাকর্মী আটক
- ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে তিন তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই
- নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা