Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
আমদানি নির্ভরশীলতা কমিয়ে নিজস্বভাবে তাহেরকুল জাতের পেঁয়াজের বিজ উৎপাদন করে লাভের মুখ দেখছেন যশোরের শার্শা উপজেলার কৃষকরা। মাঠে ফুটে থাকা সাদা ফুল যেন এক সাদা চাদর। সেই ফুলে মধু নিতে ভিড় করছে মৌমাছি। আর সেই ফুলের যত্নে ব্যস্ত এই কৃষক। কারণ এই সাদা ফুল থেকেই জন্ম নেয় কালো বীজ-যাকে কৃষকেরা বলেন ‘কালো সোনা’।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের কৃষক ইউসুফ আলী প্রথমবারের মতো পেঁয়াজের বিজ উৎপাদন করেছেন। পেঁয়াজের ফুলে ফুলে ভরে গেছে পুরো ক্ষেত। আর কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে সংগ্রহ করা হবে বিজ। তাই ক্ষেতের পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

পেঁয়াজের ফুলকে স্থানীয়ভাবে বলা হয় ‘কদম’। এই কদম থেকেই উৎপাদন হয় পেঁয়াজের বিজ। গত বছর বাজারে প্রতি কেজি পেঁয়াজের বিজ বিক্রি হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা দরে। ভালো দাম পাওয়ায় এ বছর শার্শা উপজেলায় বেড়েছে পেঁয়াজ বিজের চাষ।

কৃষক ইউসুফ আলী বলেন, আমি এক বিঘা জমিতে পেঁয়াজের কদম চাষ করেছি আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ার আশা করছি। তবে সবচেয়ে বড় ঝুঁকি থাকে বৈশাখ মাসের শিলাবৃষ্টি নিয়ে। শিলাবৃষ্টি হলে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তবে এলাকার কৃষকরা বলছেন, এই উন্নতমানের পেঁয়াজের বিজ উৎপাদনে ভালো ফলন ও লাভ হলে আগামী মৌসুমে তারা আরও বেশি জমিতে চাষের পরিকল্পনা করছেন। কৃষকদের আশা, আগামীতে ৭ থেকে ৮ বিঘা জমিতে তাহেরকুল জাতের পেঁয়াজের বিজ চাষ করবেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শার্শা উপজেলায় প্রায় ৬ বিঘা জমিতে তাহেরকুল জাতের পেঁয়াজ বিজের চাষ হয়েছে।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহা বলেন, এ বছর উপজেলায় পেঁয়াজ বিজের চাষ বেড়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও কদমের ভালো ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.