Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৮, ২০২৬

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের মা রুব্বান খাতুন ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত ধাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের আবু দাউদ আলী মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩), একই গ্রামের মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৪) ও আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯)।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াজ হোসেন ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, হোসেনের মা রুব্বান খাতুন ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.