Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ( ভিডিও সহ)
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৭, ২০২৬

শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে দুই বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে দিকে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনÑ শার্শার রুদ্রপুর উত্তরপাড়ার মফিজুল ইসলামে ছেলে রাসেল রানা (২৬) ও পুটখালী পশ্চিমপাড়া আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানাকে (২৬) তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল রানা তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি দেন। পরে তার দেখানো মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) বেনাপোলের পুটখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল রানার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ( ভিডিও সহ)

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.