Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
  • স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৭, ২০২৬

বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
সরকারি কোনো নির্দেশনা বা বরাদ্দ না আসতেই যশোরের বাঘারপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গ্রামাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে এ কার্যক্রম চলার খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী এ তথ্য সংগ্রহে জড়িত।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ছবি এবং মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে। তাদের বলা হচ্ছে, সরকার শিগগিরই ফ্যামিলি কার্ড দেবে এবং সেই কার্ডের জন্য এসব তথ্য প্রয়োজন।

দরাজহাট ইউনিয়নের কড়াইতলা গ্রামের কয়েকজন নারী জানান, স্থানীয় এক বিএনপি নেতা তাদের বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এনআইডির ফটোকপি ও ছবি সংগ্রহ করেন।

বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা শেফালী বেগম বলেন, স্থানীয় বিএনপির এক নেতা আমাদের জানান, শিগগিরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি ও মোবাইল নম্বর দিতে বলেন। তার কথামতো আমিসহ এলাকার অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি।’

পৌর এলাকার একাধিক বাসিন্দাও অভিযোগ করেন, স্থানীয় কৃষক দলের এক নেতা বাড়ি বাড়ি গিয়ে নারীদের এনআইডির ফটোকপি, ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। যদি কেউ দলের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, “বাঘারপাড়া উপজেলায় এখনো ফ্যামিলি কার্ড কর্মসূচির কোনো বরাদ্দ পাওয়া যায়নি। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে সরকারি নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “কোনো অসাধু চক্র যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত বা প্রতারণার চেষ্টা করে, তাহলে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রলোভনে পা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”

সরকারি কোনো ঘোষণা বা কার্যক্রম শুরুর আগেই ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, জাতীয় পরিচয়পত্র, ছবি ও মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য অপব্যবহারের আশঙ্কা থাকায় বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করা প্রয়োজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান

স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.