Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
  • চৌগাছায় মডেল মসজিদ নির্মাণ ও ব্যবসায়ীদের সমস্যা নিরসনে মতবিনিময়
  • মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৬, ২০২৬

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন (৩০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একাধিক ধারালো দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি যশোরের এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম কোতোয়ালি থানাধীন শংকরপুর মোড়ে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায়, শংকরপুর যশোর কলেজ রোড এলাকায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে ডিবির বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন। গ্রেপ্তাররাহাত হোসেন (৩০) যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা।

পরে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় তৈরি একটি দেশীয় চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি ধারালো হাসুয়া এবং দেশীয় পদ্ধতিতে চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত চারটি লোহার ধারালো পাত উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, রাহাত হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্র প্রদর্শন করে যশোর শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পূর্বের চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    

বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.