বাংলার ভোর প্রতিবেদক :
নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনিএ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলা মেনে নেয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, যশোর কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, ঝিকরগাছার গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাসসহ কলেজ ও মাদ্রাসার ৯৮ কেন্দ্র সচিবগণ।

