Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
  • শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
  • সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু
  • শার্শায় জুয়ার আসর থেকে সরঞ্জাম, নগদ টাকাসহ আটক ২
  • ডুমুরিয়ায় দুর্যোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ
  • ভারতীয় নারী রেশমার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা, আদালতে সোপর্দ
  • ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized সেপ্টেম্বর ১৬, ২০২৪

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু,স্বামী আশঙ্কাজনক

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী হাজেরা বেগম (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় স্বামী আকিছুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে শহরের ১ নং ওয়ার্ডের ইছাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামীর বড় ভাই আনিছুর রহমান ও স্থানীয়রা জানান, আকিছুর রাতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিয়ে রাখে। সকালে স্ত্রী হাজেরা চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গেলে স্বামী আকিছুরও বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আকিছুর রহমানকে হাসপাতালে ভর্তি করেন।

পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান ইমন বলেন, হাসপাতালে নেয়ার আগেই হাজেরার মৃত্যু হয় এবং আকিছুর রহমানের জিহবা ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে তবে তিনি শঙ্কামুক্ত।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, অপমৃত্যু হিসেবে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.