ছুটিপুর সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইছানুর রহমান (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। গত ১২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ইছানুর রহমানের প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, তার মাথায় সমস্যা ছিলো। তিনি মাথার তিব্র যন্ত্রণা সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পূর্বে আরো একবার ইদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার দিন সন্ধ্যার পূর্বে ইছানুর মাথার প্রচন্ড জ্বালায় বিষ পান করলে বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের মেডিকেল অফিসার সাইদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
- মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
- নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
- আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
- সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
- মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
- মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
- ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
