Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম
  • মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন
  • ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত
  • পৈতৃক জমি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ
  • যশোর সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক
  • অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যায় জড়িত সন্দেহভাজন যুবক চট্টগ্রাম থেকে আটক
  • যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে সংগঠনটির জেলা শাখা।

রোববার বিকেল সাড়ে ৫ টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাবেক নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

কর্মসূচির শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মিনার প্রঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র, সাম্য ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

তারা আরও বলেন, ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান ও সাধারণ সম্পাদক স্বাক্ষর দত্ত।

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকনেতা আব্দুর রহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম

মে ১২, ২০২৬

মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন

মে ১২, ২০২৬

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

মে ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.