Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১২, ২০২৬

যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিরামপুর থেকে একটি পিস্তল ও গাঁজাসহ এক যুবদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের সদস্যরা। বুধবার দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

তার বোন নওয়াপাড়া ইউনিয়নের একটি দলের নেত্রী এবং তিনি নিজে যুবদলের নেতা পরিচয় দেয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। সম্প্রতি তিনি এলাকার মাদক ব্যবসায়ী জাফরের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া চাঁদাবাজি ও সালিশ বিচারের নামে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন বলে স্থানীয়দের দাবি। তার আটকের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.