Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৬

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার শিশুশ্রম নিরসনে আইনি কাঠামোর পাশাপাশি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ওপর জোর দিয়ে বলেন, শিশুশ্রম যেন না হয়, সেজন্য কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। শুধু আইন করলেই হবে না, শিশুশ্রমের সাথে জড়িত বাচ্চাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে, তাদের পরিবারের কী ধরনের সেবা বা পুনর্বাসন দরকার তা নিশ্চিত করতে হবে।

তিনি এ বিষয়ে একটি বেসরকারি সংস্থার কাজের উদাহরণ টেনে বলেন, যশোরে ‘ঠাকুর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন শিশুশ্রম রোধে এভাবে পরিবারভিত্তিক সেবা নিশ্চিত করার কাজ করে যাচ্ছে।

যশোরের স্থানীয় চিত্র তুলে ধরে সুজন সরকার আরও বলেন, গতবারের একটি জরিপ বা নির্বাচনের তথ্য অনুযায়ী, যশোরে ৯৩টি ক্যাটাগরিতে শিশুশ্রমের অস্তিত্ব পাওয়া গিয়েছিলো। যা উদ্বেগজনক। মূলত পৃথিবীর সব দেশেই কোনো না কোনো রূপে শিশুশ্রম ছিলো বা আছে। তবে আমাদের দেশে এর হার কিছুটা বেশি বলেই এই সচেতনতামূলক আলোচনা সভার গুরুত্ব অনেক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনের সঠিক প্রয়োগ এবং যশোর তথা দেশজুড়ে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমেই কেবল এই শিশুশ্রমকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক নেতা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.