Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ছুটির মধ্যেও সাবিনা-সানজিদাদের মাথায় ফুটবল

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক
বাফুফে ভবনে ক্যাম্পেই বেশির ভাগ সময় কাটে তাঁদের। বসবাস সেখানেই। নিয়মতান্ত্রিক জীবন। ঘড়ির কাঁটা ধরে ঘুম থেকে ওঠা, অনুশীলন ও জিম। এর পরপরই বাফুফে ভবনের তৃতীয় তলায় নিজেদের কক্ষে ঢুকে পড়া। প্রতিদিন প্রায় একই রকম। এমন জীবনে কয়েক দিনের ছুটিটা যে কী জিনিস, সেটি খুব ভালো করেই অনুভব করেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে এ মাসের শুরুতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর ১৫ দিনের ছুটি মিলেছে। ছুটির এই সময়ে নিজ বাড়িতে আনন্দময় সময় কাটাচ্ছেন তাঁরা।
পরিবারের ভালোবাসামাখা ছুটির এ সময়টা প্রাণভরেই উপভোগ করেছেন সাবিনা, সানজিদা, মাসুরারা। পিঠাপুলি আর বাড়ির মজাদার রান্নার আকর্ষণ ছুটির এই দিনগুলোতে ছিল তাদের প্রতিদিনের খাদ্যতালিকায়। কিন্তু নিজেদের কাজটাও ভোলেননি কেউই। ছুটির সময় নিজ নিজ এলাকায় পারিবারিক আবহের মধ্যে থেকেও তাদের মাথায় ছিল ফুটবল, সচেতন ছিলেন নিজেদের ফিটনেস নিয়ে। নিজেদের ভবিষ্যতের পারফরম্যান্স নিয়ে।
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী ব্যাপারটা নিয়ে একেবারেই নির্ভার, ‘দলের প্রত্যেক সদস্যই সচেতন। ছুটির সময় আমরা ওদের কিছু নির্দেশনা দিয়েছিলাম। জানি, ওরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে। এটা ঠিক, পারিবারিক আবহে কিছুটা নিয়মের বাইরে সবাইকে যেতেই হয়। ব্যাপারটা মাথায় রেখেই ওদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি আমরা।’
ছুটির সময় নারী ফুটবলারদের কয়েকটি বিষয়ে নির্দেশনা ছিল। প্রতিদিন হালকা ট্রেনিং, এরপর রিকভারির নিয়মকানুন মেনে চলতে বলা হয়েছিল। বাড়িতে গেলে এটা যে প্রতিদিন ঘড়ি ধরে করা সম্ভব হবে না, টিম ম্যানেজমেন্টের মাথায় ছিল সেটাও। দু-এক দিন যদি কোনো কারণে ট্রেনিংটা তারা করতে না পারেন, তাহলে তাদের বলে দেয়া হয়েছিল রানিংয়ের কথা, ‘বাড়িতে গ্যাপ হতেই পারে। আমরা বলে দিয়েছি গ্যাপ হয়ে গেলে সুযোগ পেলেই ৩০ থেকে ৪০ মিনিট রানিং করার কথা। আমার সঙ্গে ওদের ছুটির এ সময়টায় কথা হয়নি, তবে মেয়েরা খুবই ডিসিপ্লিনড। তা ছাড়া ওরা নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত। নিজেদের ফিটনেস নিয়ে ওরা সব সময়ই ভাবে।’ জানালেন নারী দলের কোচ।
জাতীয় দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য মাসুরা সাতক্ষীরার মানুষ। সেখানে বিলিপুতা ইউনিয়নে তাঁর গ্রামের বাড়ি। ডিসেম্বরের ঢাকায় সেভাবে শীত না পড়লেও সাতক্ষীরায় নাকি প্রচণ্ড ঠান্ডা, ‘এখানে খুব শীত। আমার আবার ঠান্ডাও লেগে গেছে। তাই একটু নিজেকে গুটিয়ে রেখেছিলাম। তারপরও বাড়ির পরিবেশই তো অন্য রকম। সময়টা দারুণ কাটছে। অনেক দিন পরপর বাড়িতে আসি, সময়টা পরিবারকেই দিতে চাই।’
মাসুরা ছুটিতে নিয়মিতই জিমে গেছেন। যদিও সেটি তাঁর বাড়ি থেকে কিছুটা দূরেই, ‘অটোরিকশায় ১০ থেকে ১৫ মিনিট লাগে সেখানে যেতে। তবুও গেছি। ফিটনেসটা তো ধরে রাখতে হবে। বাড়িতে এলে এমনিতেই খাওয়ার পরিমাণ বেড়ে যায়। মা অনেক কিছু রান্না করেন। এ ছাড়া হালকা রানিং করেছি।’
অধিনায়ক সাবিনা খাতুন এবার বাড়ি ফিরে সাতক্ষীরায় নিজের ফুটবল একাডেমিতে সময় দিয়েছেন, ‘বাচ্চারা আমার অপেক্ষায় থাকে। আমি গিয়ে ওদের সময় দিয়েছি। একটা প্রতিযোগিতার মতো আয়োজন করেছিলাম। সেখানে পুরস্কার হিসেবে আমার কয়েকটা জার্সি ওদের দিয়েছি। সময়টা মোটের ওপর দারুণ কেটেছে। পরিবারের সঙ্গে কাটানো সময় তো মধুরই।’
ফিটনেস নিয়ে সাবিনার কথা, ‘ছুটির আগে আমাদের কিরণ আপা (নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ) কিছুটা দ্বিধায় ভুগছিলেন। তিনি ১০ দিনের বেশি ছুটি দিতে চাননি। তাঁর শঙ্কা ছিল বাড়িতে ছুটি কাটাতে গিয়ে মেয়েরা সবাই ওজন বাড়িয়ে ফিরবে। আমরা তাঁকে কথা দিয়েছিলাম অমনটা হবে না। তাই তিনি ১৫ দিনের ছুটি দিতে রাজি হয়েছিলেন। আমরা সবাই জানি, কী করতে হবে। প্রত্যেক নারী ফুটবলারের মাথায় ফিটনেসের ব্যাপারটা ঢুকে গেছে।’
ছুটি শেষে আগামীকাল ২১ ডিসেম্বর ক্যাম্পে ফিরছেন মেয়েরা। ভালোবাসার ফুটবলকে যে অনেক কিছুই দেয়ার বাকি তাঁদের।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026

    তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.