Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আমার শ্বশুরের অবদান বেশি : চিত্রনায়ক ফেরদৌস এমপি

যশোরে আলী রেজা রাজুর স্মরণসভা
banglarbhoreBy banglarbhoreJuly 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আলী রেজা রাজুর মেয়ের জামাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

বিকালে যশোর জিলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘আলী রেজা রাজু খুব ভালো মনের মানুষ ছিলেন। মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। তার সাথে থেকে আমি শিখেছি গণমানুষের নেতা হতে হলে কি করতে হয়। মানুষের কাছে যেয়ে কিভাবে মিশতে হয়। চলচ্চিত্র জগত থেকে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আমার শ্বশুরের অবদান বেশি। অভিনেতা থাকাকালীন আমি অনুভব করলাম, মানুষের হৃদয়ের আজীবন নায়ক হিসাবে বেঁচে থাকতে হলে আমাকে মানুষের সেবক হতে হবে। সেই প্রত্যাশা থেকেই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে ঢাকা-১০ আসনের দায়িত্ব দিলেন।

আমি জানি এর পিছনে আমার শ্বশুরের অবদান ছিলো অনেক বেশি। আলী রেজা সৎ সাহসী ভালো মানুষ ছিলেন। যখন সংসদে দেশের বিভিন্ন বড় বড় রাজনীতিবিদরা আমার শ্বশুরের সুনাম করে, তখন আমাকে মানবসেবা করতে অনুপ্রেরণিত করে। আলী রেজার মতো নেতা আমাদের দেশে আরো বেশি তৈরি হতে হবে। যশোরের উন্নয়নে বা আলী রেজার শেষ ইচ্ছা বাস্তবায়নে কোন কিছুর বাকী থাকে, তাহলে আমাকে বলবেন। ডাকবেন. আমি ও আমার পরিবার সব সময় যশোরবাসীর পাশে থাকবো। কর্মের মাধ্যমে আলী রেজা রাজু চিরদিন যশোরবাসীর হৃদয়ে থাকবেন। তার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন নায়ক ফেরদৌস।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুলের আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক শাহীন চাকলাদার।

জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ লিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি। এর আগে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পারিবারিকভাবেও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৬ সালের ১৫ জুলাই ৭১ বছর বয়সে আলী রেজা রাজু মারা যান। আলী রেজা রাজু ষাটের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, যশোর সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরে বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন।

তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সংসদ সদস্য ছাড়াও আলী রেজা রাজু বিভিন্ন সময় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যশোর পৌরসভার চেয়ারম্যান (মেয়র), যশোর পৌরসভার একাধিকবার কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.