Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জরিমানা গুনলেন মাশরাফিসহ চার প্রার্থী

banglarbhoreBy banglarbhoreDecember 25, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পোস্টার সাঁটানোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও তিন প্রার্থীর প্রতিনিধিকে একই অভিযোগে জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব জরিমানা করেন। আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের (আইওজে) প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন।
নির্বাচনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে দশম সংসদ নির্বাচনে (২০১৪ সালে) নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘৭ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাকে ভোট না দিলেও আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। তবে আপনারা আমাকে নির্বাচিত করলে আমার কাজের স্পৃহা দ্বিগুণ বেড়ে যাবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.