Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা

 চিন্তা বাড়াচ্ছে কালবৈশাখীর আশংকা
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
Share
Facebook Twitter LinkedIn

এম আই মুকুল, জীবননগর
এবারও বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তারা। আকাশে ঘনকালো মেঘ দেখলেই চাষিদের কপালে পড়ছে চিন্তার ভাজ। ধান কেটে মাড়ায় করে ঘরে না তোলা পর্যন্ত তাদের দুশ্চিন্তা শেষ হবে না।

জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ধান আর ধান। ধানের শীষগুলো এখন সোনালী বর্ণ ধারন করা শুরু করেছে। সোনালী ধানের শীষে যেন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর মাত্র ৭-১০ দিন পর থেকে পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে।

ধানের ফলন ভালো হলেও বর্তমানে বৈরি আবহাওয়ার কারণে ধান সঠিক সময়ে ঘরে তোলা নিয়ে মহা দুশ্চিন্তায় আছে চাষিরা।

ধান চাষি শাহাবুদ্দীন বলেন, ডিজেল সংকটের কারণে ধানে সেচ দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আল্লাহর রহমতে ধানে খুব ভালো ফলন হয়েছে। কিন্তু ঝড়-বৃষ্টি নিয়ে খুব টেনশনে আছি। আকাশে মেঘ দেখা দিলেই দোয়াদরুদ পড়তে হচ্ছে। ধান ঘরে না তোলা পর্যন্ত এই চিন্তা শেষ হচ্ছে না।

ছাত্তার আলী নামের আরেক চাষি বলেন, দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল নিয়ে সেচ দিচ্ছি। আর ১ সপ্তাহে পরে ধান কাটার উপযুক্ত হবে। এখন বৈশাখ মাস ঝড়বৃষ্টির সময়। এজন্য ফসল বাড়ি নিয়ে যাওয়া নিয়ে চিন্তায় আছি।

লিটন হোসেন নামের আরেক ধান চাষি বলেন, সপ্তাহ খানিক পর থেকে মাঠে পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে। একসাথে ধান কাটার কাজ শুরু হলে তীব্র শ্রমিক সংকট দেখা দিতে পারে। আবার আবহাওয়াও ভালো যাচ্ছে না। সবকিছু মিলিয়ে ধান নিয়ে দুশ্চিন্তায় আছি।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, জীবননগর উপজেলায় এবছর ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ঘরে তুলবেন চাষিরা। ৮০ শতাংশ ধান পেকে গেলে কর্তন করার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়ার সংবাদ সহ কৃষকদের নানা পরামর্শ দেয়া ও সহযোগিতা করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.