Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম
  • মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন
  • ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত
  • পৈতৃক জমি জবরদখলের চেষ্টা প্রাণনাশের হুমকির অভিযোগ
  • যশোর সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • যশোরে পিস্তল ও গাঁজাসহ যুবদল নেতা আটক
  • অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যায় জড়িত সন্দেহভাজন যুবক চট্টগ্রাম থেকে আটক
  • যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বয়সভিত্তিক (১৪-২১) জুডো প্রতিযোগিতায় যশোরের মেয়ে ইলা রৌপ্য পদক অর্জন করেছে।

রাজধানীর হ্যাণ্ডবল স্টেডিয়ামে রোববার বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা।

প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবসহ মোট ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ছেলে ও মেয়েদের জন্য মোট ১৪টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় যশোর জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া শিকদার ইলা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে রৌপ্য পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাস, কৌশল এবং লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। একইসঙ্গে ফারিয়া আক্তার রিনা তাম্র পদক জয় করে যশোরের সাফল্যের ধারাকে আরও বেগবান করেছেন।

যশোর দলের টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবিরের দক্ষ ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় দলটি প্রতিযোগিতায় অংশ নেয় এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লবণের দাম বাড়লেও কমছে চামড়ার দাম

মে ১২, ২০২৬

মহেশপুরে চলন্ত বাইক থেকে টাকা ছিনতাই মূলপরিকল্পনাকারী ভাইপোসহ আটক তিন

মে ১২, ২০২৬

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

মে ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.