প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ৩৫ বোতল ফেনসিডিলসহ রিংকী (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক নারী ফরিদপুরের বোয়ালমারী থানার হাসামদিয়া উত্তরপাড়া গ্রামের নতুন মসজিদ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়ার গ্রামের জোলেরডাঙ্গা পাড়া নামক অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার সোমবার দিবাগত রাতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হল উজ্জলপুর গ্রামের মিন্টু (৩২), বোধখানা গ্রামের ফিরোজা খাতুন, আব্দুল হামিদ, কায়েমকোলা গ্রামের ইব্রাহীম খলিল, গোয়ালহাটি গ্রামের লাকি বেগম, গদখালী গ্রামের আব্দুর রহমান (৫০), রায়পটল গ্রামের নুর ইসলাম (ইসলাম) ও উজ্জলপুর গ্রামের আতিয়ার (৪৫)।
থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আটকদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
- যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
- ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
- এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
- নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
- যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
- যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা