Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
  • নজরুল বর্ষ উদযাপনে বির্বতনের বর্ণিল আয়োজন
  • লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

ঝিনাইদহে পরিবহণ মালিক সেলিমের ‘সন্দেহজনক’ মৃত্যু : আটক ২

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরিবহণ ব্যবসায়ী আবু সেলিম মিয়া (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হামদহ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত হন। রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২ টার দিকে মৃত্যু ঘটে।
তবে এ মৃত্যু নিয়ে সন্দেহজনক হওয়ায় পুলিশ সেলিমের পাশের ফ্লাটের দুই নারীকে আটক করেছেন এবং আরেক নারী ও যুবককে খুঁজছেন। পলাতক ওই দুজনকে আটক করা গেলেই পুলিশ নিশ্চিত হতে পারবে কেন এবং কিভাবে সেলিমের মৃত্যু হয়েছে।
নিহতের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া থেকে ফিরে এসে রাত সাড়ে ৯ টার দিকে ব্যক্তিগত কাজে আলফালাহ হাসপাতাল এলাকায় যান তার শ^শুর। কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ২ টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতের স্ত্রী মমতা বেগম ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জের কাছে লেখা অভিযোগপত্রে বলেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ নির্ণয় সম্ভব হবে। তার মতে, এ মৃত্যু নিয়ে সন্দেহ কাটছে না পুলিশের। তারা এ পর্যন্ত সেলিমের পাশের ফ্লাটের দুই নারীকে আটক করেছেন এবং আরেক নারী ও যুবককে খুঁজছেন। এ দুজনকে আটক করা গেলেই পুলিশ নিশ্চিত হতে পারবে কেন এবং কিভাবে সেলিমের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার গ্রামের বাড়িতে যান শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।
নিহত সেলিম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি গ্রামের বাসিন্দা ও এডি পরিবহনের মালিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.