ঝিনাইদহ সংবাদদাতা
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়।
এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান।
সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে যাকাত প্রদানের জন্য অনুরোধ জানান।
শিরোনাম:
- জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
- হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র্যাবের অভিযানে গ্রেপ্তার
- যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
- ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
- বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
- পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
- ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
- যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু

