শার্শা সংবাদদাতা
পারিবারিক কলহের জেরে পিতার কোদালের আঘাত গুরুতর আহত হাফেজ পুত্র সোমবার দুপুর ১২ টার সময় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে।
জানা যায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে হাফেজ বাপ্পি মিয়ার (২৫) সাথে পিতা চান্দু মিয়ার টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন ও আহতের পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় প্রতিবেশি চাচা আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের পিতা, মাতা, ভাই ও চাচাকে আসামি করে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
- মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
- শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
- দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
- মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
- আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
- বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
- চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু