শার্শা সংবাদদাতা
পারিবারিক কলহের জেরে পিতার কোদালের আঘাত গুরুতর আহত হাফেজ পুত্র সোমবার দুপুর ১২ টার সময় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে।
জানা যায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে হাফেজ বাপ্পি মিয়ার (২৫) সাথে পিতা চান্দু মিয়ার টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন ও আহতের পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় প্রতিবেশি চাচা আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের পিতা, মাতা, ভাই ও চাচাকে আসামি করে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
- যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
- সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
- টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
- চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
- চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
- তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা