ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে উল্টে গিয়ে শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওয়াপদার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গুটুদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ রানা সরদার জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস গুটুদিয়া ওয়াপদা এলাকায় পৌছালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এ সময় শিশুসহ আন্তত ২২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান শাহারিয়ার জানান, শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়া বাগেরহাটের পলাশ শেখ, পা ভেঙে যাওয়া খুলনার তেরখাদার রাবেয়া বেগম, সাতক্ষীরার বাবু মিস্ত্রি, ডুমুরিয়ার আব্দুস ছালামসহ ১২ জনকে আশঙ্কজনক অবস্থায় খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে। কেউ মারা যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা