Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৭, ২০২৬

তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
হাইকোর্টে তথ্য গোপন করার অভিযোগে রামপালের বাইনতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরা বেগমকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত তার ৪৬, ০০, ০১০০, ০১৭, ২৭, ০০৩, ২০৪/১ (৭) স্মারকপত্রে এ আদেশ দেন। বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফকরুল হাসান স্বাক্ষরিত তার ০৫, ৪৪, ০১০০, ০১১, ৫৬, ০৮৯, ২৬-২৩২ নং স্মারকপত্রের এক অফিস আদেশে গত ২৩ এপ্রিল প্যানেল চেয়ারম্যান-০৩ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জানা গেছে, বাইনতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরা বেগম বিগত সরকারের আমলে সংরক্ষিত নারী আসন ৭,৮ ও ৯ থেকে ইউপি সদস্য নির্বাচিত হন। তৎকালিন সাবেক ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ মনিরা বেগমকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন।

জুলাই বিপ্লবের পর ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সৈয়দ শফিউল আলম সর্জিল দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করলে ২নং প্যানেল চেয়ারম্যান খান আলমগীর দায়িত্ব নিতে চান। তাকে পাশ কাটিয়ে নিজেকে ২নং প্যানেল চেয়ারম্যান দাবি করে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। আদালতকে অসত্য তথ্য প্রদান করে মনিরা বেগম প্যানেল চেয়ারম্যান ২ সেজে চেয়ারম্যানের চেয়ার দখল করেন।

এ ঘটনায় এলাকার সচেতন বাসিন্দা গাজী আরাফাত আলম ও গাজী আদম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে মনিরা বেগম তথ্য গোপন করে হাইকোর্টকে ভুল বুঝিয়ে চেয়ারম্যান পদ গ্রহণ করেন মর্মে অভিযোগ করেন। দীর্ঘ অনুসন্ধানের পরে প্রতীয়মান হয় মনিরা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ হলেও তিনি প্যানেল চেয়ারম্যান ০২ দাবি করেন।

এটা প্রমাণিত হওয়ায় প্যানেল চেয়ারম্যান -০৩ ও সংরক্ষিত নারী আসন ৭,৮ ও ৯ এর সদস্যা পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে সাবেক ওই ইউপির সদস্যা মনিরা বেগমের সাথে কথা হলে তিনি জানান, হাইকোর্টের কেস দাখিলের সময় তিনি ১ নং না ২নং না ৩নং প্যানেল চেয়ারম্যান হবেন তা তিনি বুঝতে পারেননি বলে দাবি করেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি প্যানেল চেয়ারম্যান মনিরা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানিয়ে বলেন ওই ইউপিতে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.