Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে আটক এবং প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি।

শুক্রবার (২৬ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি গত ২৫ ও ২৬ জুন ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উইন কোরেক্স সিরাপ, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, চিংড়ি মাছের রেণুপোনা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে।

একই সাথে ভোমরা আইসিপির বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশিকালে দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, বিয়ার এবং একটি বাংলাদেশি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার আমরাখালী গ্রামের রাসেল আহমেদ (২৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুল গফুর (৪০)। জব্দকৃত এসব মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা।

এছাড়া একই এলাকায় পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের লাভলু হোসেন (২৮)-কে ১৩ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা। অপর এক অভিযানে ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে হিজলদী বিওপির অভিযানে কলারোয়ার বড়ালী এলাকা থেকে ৬০ হাজার ৬০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির অভিযানে শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির পৃথক দুই অভিযানে কাঁদপুর ও চান্দুরিয়া এলাকা থেকে ৪ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৩০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

এছাড়া বৈকারী বিওপির অভিযানে সাতক্ষীরা সদরের চৌধুরীপাড়া এলাকা থেকে ২ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়ার কেরাগাছি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানে সর্বমোট ৯৪ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.