Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মৃত্যুবার্ষিকীতে নয়ন চৌধুরীর কবর জিয়ারত ওয়ার্ড বিএনপির
  • সাংবাদিকদের মব সৃষ্টিকারী বললেন ডা. ডাম্বেল
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
  • শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’

সেই ছাত্রদল নেতা কারাগারে
banglarbhoreBy banglarbhoreMarch 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার ঘটনায় শাওন ইসলাম সবুজ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। আর ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম। রোববার বিকেলে ছাত্রদল নেতাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম (কন্সটেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম। রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম। এ সময় শাওন তার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। দুই জনের তর্কাতর্কির একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেন। এ সময় পথচারীরা জড়ো হয় তাকে রক্ষা করেন। খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন সদস্য সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করে এবং তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ট্রাফিক সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘বিকেলে হাসপাতাল মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় শাওন নামে এক যুবক সহযোগী আরেকজনকে নিয়ে সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে গাড়িটি সরানোর জন্য বলি। তখন শাওন নামে ওই যুবক ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, ‘তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে।’ এরপর পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে শাওন আমাকে মারধর করতে থাকে। পরে পথচারী ও অন্য সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, ‘পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সাথে ট্রাফিক পুলিশের বাকবিতন্ডা হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। এই ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না।’

কারাগারে ছাত্রদল নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    September 27, 2026

    যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

    September 27, 2026

    চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.