Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

থানায় হামলা: আ.লীগের ৫০০ নেতাকর্মীকে আসামি করে মামলা

banglarbhoreBy banglarbhoreJune 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তাফিজুর রহমান মুস্তাককে আটকের পর থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করা হয়।

থানার উপপরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে মামলাটি করেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মোস্তাক সিকদার নামের এক আওয়ামী লীগের কর্মীকে আটকের প্রতিবাদে রোববার বিকেলে আওয়ামী লীগের কর্মীরা থানা ঘেরাও করেন। এ সময় তারা উত্তেজিত হয়ে থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। ঘটনার সময় আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। আহত ব্যক্তিরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কনস্টেবল আবদুস সালামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকেই শৈলকুপা শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেমন একটা দেখা যায়নি। পুলিশের করা মামলার আসামির তালিকায় কার নাম আছে, এই নিয়ে আতঙ্কে আছেন নেতা-কর্মীরা। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে অনেকেই বাড়িতে থাকছেন না।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, যাঁরা থানায় আক্রমণ করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এই ঘটনায় দলের বদনাম হয়েছে। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁরা একজন নেতার সমর্থক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.