Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘দুঃসময়ে মেয়েরাই পিতা মাতার পাশে থাকে’

banglarbhoreBy banglarbhoreDecember 12, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেছেন, বাল্যবিয়েকে না বলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে সমাজে যোগ্য করে তুলুন। পরিবারের দুঃসময়ে মেয়েরাই পিতা মাতা পরিজনদের বেশি খোঁজখবর ও পাশে থাকেন। তিনি সমাজে যৌতুক, আত্মহত্যা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধেও সবাইকে সচেতন হতে বলেন। মঙ্গলবার দুপুর ১২ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপত্বিতে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।
জেলা প্রশাসক আরো বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন বদ্ধপরিকর। এ নির্বাচনে কেউ বাধা সৃষ্টি বা অপপ্রচার করলে রেহায় পাবে না। তিনি সবাইকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি এ সময় কালীগঞ্জের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ^াস দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় মতবিনিময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, ওহিদুল ইসলাম অদু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন প্রমুখ। মতবিনিময়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় সুধীজনেরা অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026

    যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.