Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৮, ২০২৫

দু’ বোনের পরীক্ষা দেয়া হলো না

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
দু’ বোনের পরীক্ষা দেয়া হলো না
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

আর কখনো পরীক্ষা দিতে যাবে না আফিয়া খাতুন আনম (১১) ও ছাফিয়া খাতুন (৭) নামের দুই শিশু শিক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে ওই দুই শিশু শিক্ষার্থী।

বুধবার সকালে মহেশপুর উপজেলার খোষালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পঞ্চম শ্রেণী পড়ুয়া আফিয়া খাতুন আনম ওই গ্রামের সবিদুল ইসলামের মেয়ে ও তৃতীয় শ্রেণীর ছাত্রী ছাফিয়া খাতুন খাইরুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।

ইউপি সদস্য ইনামুল ইসলাম জানান, সকালে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ছাফিয়া পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন আফিয়া খাতুন।

একপর্যায়ে তারা দু’জনই পানিতে ডুবে যায়। এরপর আনিসা নামের এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ৪০ মিনিট খোঁজাখুজির পর দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

দু’ বোনের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩

যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.