Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে অভিযুক্ত পাঁচজন আটক

যশোরে বাড়ির সদস্যদের খাবারের মাধ্যমে অচেতন
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর রামনগর কলুপাড়ায় বাসা ভাড়া নিয়ে এক বাড়ির সদস্যদের খাবারের মাধ্যমে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ । উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কারও।

আটকরা হলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের মামুন মিয়া (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেলবাডী গ্রামের জাহারুল (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া গ্রামের মারুফা (৩৫), খুলনা জেলার শিরোমনি এলাকার যোগীপোল গ্রামের মো. লিটন (৪৭), খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা সাহাপাড়া এলাকার বিপ্লব কর্মকার (৫০)।

ভুক্তভোগী শারমিন সুলতানা শান্তা কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে দুই পুরুষ ও দুই নারী বাসা ভাড়া নেয়ার জন্য তার বাড়িতে আসে। তারা মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে বাসা ভাড়া নেয়ার কথা জানায় এবং এক হাজার টাকা অগ্রিম দেয়। পরদিন পুরুষ দুইজন চলে গেলেও নারী দুইজন থেকে যায়। ১৭ এপ্রিল রাত ১১টার দিকে ওই দুই নারীর ভাগ্নে পরিচয়ে এক ব্যক্তি খাবার নিয়ে আসে। পরে ওই নারীরা পরিবারের সদস্য ও পাশের ভাড়াটিয়াদের ডেকে এনে খাবার খাওয়ায়। খাবারে চেতনানাশক মিশানো ছিল। সবাই অচেতন হয়ে পড়লে প্রতারক চক্র নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। যশোর কোতয়ালী থানায় অভিযোগ করা হয়।

দ্রুত অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে। ডিবির একটি বিশেষ টিম ২৬ এপ্রিল অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর থেকে জাহারুল (৪৫) ও মারুফাকে (৩৫) আটক করে। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় একটি স্বর্ণের রুলি, দুটি চুড়ি, একটি চেইন ও এক জোড়া দুল। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুলনার ফুলতলা থেকে মামুন মিয়া (৪৫) এবং খুলনার দৌলতপুর এলাকা থেকে লিটন (৪৭) ও বিপ্লব কর্মকারকে (৫০) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি স্বর্ণের চেইন ও ১ আনা ১ রতি ওজনের গলিত স্বর্ণ।

যশোর ডিবির ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করে আসছিল। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে বাড়ির সদস্যদের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.