নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার উত্তর পঙ্কবিলা গ্রাম থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মফিজ মিয়া (৬৫) ও আশিকুর মোল্যা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামের মফিজ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি মফিজ মিয়ার নিকট থেকে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এর আগেও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গ্রেফতার মফিজ মিয়া মাদক সংরক্ষণ ও তার ছেলে সরবরাহের সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিরোনাম:
- সৌদি আরবে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না : আলী ফালিহ আল-জাইদি
- টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
- পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!
- ৮ ঘণ্টা ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? বদলে ফেলুন এই ৫ অভ্যাস
- অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
- পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ