Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১২, ২০২৫

নড়াইলে ছুরিকাঘাতে বাস সুপারভাইজারকে হত্যা : আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
নড়াইলে ছুরিকাঘাতে বাস সুপারভাইজারকে হত্যা : আটক ২
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

মোশারফের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে জেলা বাস ও মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পাওয়া মাত্র আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এবং ঘটনার সাথে জড়িত ইয়ার আলী বিশ্বাস ও টার্মিনালের নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক ২ ছুরিকাঘাতে নড়াইলে বাস সুপারভাইজারকে হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.