Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৪, ২০২৪

না ফেরার দেশে মুক্তিযুদ্ধকালীন ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা’র ডেপুটি লিডার রফিকুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক  
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ১৪০০ মাইল হেঁটে ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা’ কর্মসূচির ডেপুটি লিডার  বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম টুকু চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর শহরের পুলিশ লাইন কদমতলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।  মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দুই ছেলের মধ্যে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল একজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে গত ১৫ মে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম মস্তিকে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পরলে তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম গোপালগঞ্জের মানিকদাহ গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে  বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ১৪০০ মাইল হেঁটে ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রায়’অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা। ওই পদযাত্রার মধ্যে দিয়ে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায়, বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেওয়া, পাকিস্তানি সেনাদের গণহত্যা ও হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরা হয়।
১৯৭১ সালের ১৪ অক্টোবর বনগ্রাম থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পৌঁছে দলটি। সেখানে ঐতিহাসিক পলাশীর প্রান্তরের মাটি ছুঁয়ে স্বাধীনতার জন্য শপথ নেন দলের সদস্যরা। ওই দলের ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম টুকু।  এরপর দেশে ফিরে অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.